• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
হেডলাইন:
প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার

জৈব কৃষি ও নারীর কর্মসংস্থান: কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ / ২০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

খুলনার কয়রায় নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার ও ১২ মাসি সজিনা চাষে নারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮জুন) সকাল ১০ টায় কয়রা সদরের খেজুরবাগ এসডিএফ অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা “লিডার্স” ৫০ জন নারীদের ২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রথমদিন ভার্মি কম্পোস্টের উপর ২৫ জনকে ও ২য় দিন ১২ মাসি সজিনা চাষের উপর ২৫ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডুর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তীলক কুমার ঘোষ, লিডার্সের কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন, সম্পা মন্ডল, স্থানীয় উদ্যেক্তা চঞ্চল মন্ডল, নারী উদ্যোক্তা ময়না, সবিতা মন্ডল, বিলকিস খাতুন, নীপা শীল প্রমুখ।

 

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী নারীরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা কেঁচো সার উৎপাদন ও বারোমাসি সজিনা চাষে আধুনিক কৌশল সম্পর্কে জানতে পেরেছেন। ভবিষ্যতে এ দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তারা।

 

উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ বলেন, কেঁচো সার উৎপাদন একটি লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ।এছাড়াও বারোমাসি সজিনা চাষ স্বল্প পুঁজিতে ঘরে বসেই নারীরা এ কার্যক্রম পরিচালনা করে পরিবারের আয় বৃদ্ধি করতে পারেন। এর মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

আরও পড়ুন  গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ফ্যাব্রিক লাইব্রেরির যাত্রা শুরু

প্রশিক্ষণ কর্মশালা শেষে এসব নারীদের মাঝে জৈবসার উৎপাদনে কেঁচো ও ১২ মাসি সজিনার বীজ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..