• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
হেডলাইন :
শেষ বয়সে পূর্ণচন্দ্রের মতো আলো ছড়াবেন মথুরা বিকাশ ত্রিপুরা দিমেক হাসপাতালের নবমনোনীত সভাপতি মন্ত্রী জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন রাজবাড়ীতে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বামী হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্ত্রী লিপি রানী পাল সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আপন ফুফা ঢাকা থেকে গ্রেপ্তার

এস,এম হেলাল খন্দকার, জেলা প্রতিনিধি, রাজবাড়ী / ৮ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজবাড়ীতে ৭ বছর বয়সী শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ মাসুদ মন্ডল (৪০) কে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। মাসুদ মন্ডল জেলার কালুখালী উপজেলার রামদিয়া গ্রামের নওশের মন্ডলের ছেলে।

 

বৃহস্পতিবার (১৮জুন) রাজবাড়ী সদর থানার এসআই মোঃ আসাদুজ্জামান, এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে রাজবাড়ী সদর থানার সাত বছরের শিশু ধর্ষনের চেষ্টা মামলার আসামী মোঃ মাসুদ মন্ডলকে গ্রেপ্তার করেন।

 

মামলার অভিযোগে প্রকাশ, গত বুধবার বিকেল তিনটার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা বাড়ির আঙিনায় ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে যায়। পরে শিশুটি চিৎকার করলে তার মা বাড়িতে এসে ঘরের মধ্যে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তিনি ডাকচিৎকার করলে অভিযুক্ত দৌঁড়ে পালিয়ে যায়। অভিযুক্ত নিকট আত্মীয় হওয়ায় বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানান তারা। গত মঙ্গলবার (২ মে) বিকেলে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। মাসুদ মন্ডল বর্তমানে তিনি খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামে আদিবাসী পল্লীতে ঘর জামাই হিসেবে বসবাস করে।

 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..