• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

গণচিঠি ডেস্ক: / ৯৫ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফের বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে অংশগ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মাহফিল চলাকালে তিনি চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনীতি, সদ্য অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বাদ জোহর মাহফিলে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্যকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে।”

এছাড়া তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  গোহালাকান্দা ইউনিয়নে নেতৃত্বের ধারাবাহিকতায় চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ফজল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..