• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ২৬ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মাওলানা আবদুল জব্বার

 

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা যুব বিভাগের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুব সমাজকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে।

 

জেলা যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মমিনুল হক সরকার, ভারপ্রাপ্ত জেলা আমীর মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, পৃথিবীর যেকোনো পরিবর্তন এবং উত্থান-পতনে যুবকরাই মূল ভূমিকা পালন করে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর জনগণের প্রত্যাশা ছিল, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ উপহার পাবে জাতি। কিন্তু দেশ যেন পুরাতন ধারাতেই চলছে।

 

তিনি বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে যুবকদের ইসলামী আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে।

 

সমাবেশ শেষে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক ও সিরাপ আটক


আপনার মতামত লিখুন :

One response to “আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি”

  1. আন্তর্জাতিক যুব দিবসে নারায়ণগঞ্জে জামায়াতের যুব বিভাগের র‍্যালি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..