ইতিহাসের ক্ষণজন্মা মহীয়সী নারী, আপসহীন দেশনেত্রী, গণতন্ত্রের জননী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন পানছড়ি উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুর সাত্তার।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।