• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

গুইমারায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

মোঃ নাইমুল ইসলাম, গুইমারা প্রতিনিধিঃ- / ৫৮ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিএনপির সাবেক চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি গুইমারায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ আগস্ট বিকেল ৪টায় গুইমারা উপজেলা টাউনহলে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। বক্তব্যে তিনি বলেন, “ত্যাগের রাজনীতিতে খালেদা জিয়া—এক অনন্য প্রেরণার নাম।”

তিনি বলেন, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ নেতাকর্মীদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে সাইফুল ইসলাম সোহাগ বলেন, দেশের মানুষের কল্যাণ এবং একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করেছেন।

তাঁর রাজনৈতিক আদর্শ, সাহস, নেতৃত্ব ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের জন্য তাঁর অবদান এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় গুইমারা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..