• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

শার্শা থানার অভিযানে নিয়মিত মামলার আসামী একজন আটক

জাকির হোসেন, (শার্শা) প্রতিনিধি: / ৩৫ দেখেছেন
আপলোড : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

যশোরের শার্শা থানা ১ নং ডিহি ইউনিয়ন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ এক সাবেক ছাএলীগের কর্মীকে আকট করেছে পুলিশ।

আটক আসামি হলেন, শার্শা থানার বেলতলা কাশিপুর এলাকার আব্দুল বিশ্বাসের ছেলে সুমন হোসেন (২৪)।

শনিবার (১৫ আগস্ট) বিকালে শার্শা থানাধীন কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নং-০১, তাং-০১/১০/২০২৫ ইং, ধারা- 15(3)/25-D The Special Powers Act, 1974 এর তদন্তে প্রাপ্ত আসামী সুমন হোসেনকে গ্রেফতার করেন। সে সাবেক শার্শা উপজেলার ১নং ডিহি ইউনিয়নের ছাত্রলীগের (কাযক্রাম নিষিদ্ধ) সক্রিয় কর্মী।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, আটককৃত আসামীকে ১৬/০৮/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..