• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বরিশালে মহানগর ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রমূলক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত চাঁদ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী, মোংলা বন্দরে আলোচনায় বশির উদ্দিন সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আলেকান্দা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযানে সুইপার কলোনি নুনিয়াপট্টি থেকে ১০ জন গ্রেপ্তার, ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ শিক্ষার্থীকে নিয়ে ‘উধাও’ হওয়ার প্রচার মিথ্যা,শিক্ষক অসীমের ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত২০২৬খ্রি:

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সচতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্ন অভিযান

মোঃ শরিফুল ইসলামঃ- / ৭৪ দেখেছেন
আপলোড : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ পরিবেশ নিশ্চিতকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল জনসচেতনতামূলক র‍্যালি ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

​মঙ্গলবার (২৯ আগস্ট) সিরাজগঞ্জবাসীর প্রিয় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

জনস্বার্থে প্রদর্শিত এ র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশ নেয়।

অংশগ্রহণকারীরা “নিজ আঙিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি” স্লোগানসম্বলিত পরিবেশ সচেতনতামূলক নানাবিধ ব্যানার-ফেস্টুন বহন করে।

​র‍্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক আমিনুল বলেন, “সিরাজগঞ্জকে ডেঙ্গুমুক্ত এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা সবচেয়ে জরুরি। আসুন, আমরা নিজ নিজ আঙিনা ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলি এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করি। সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এসময় ​তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষা করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ সিরাজগঞ্জ গড়ে তুলতে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হবে।”

​র‍্যালি শেষে তার নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে বের করে তা ধ্বংস করা হয় এবং ডেঙ্গু বিষয়ে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..