• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

গোপালগঞ্জে কনসার্টে “শেখ হাসিনা” স্লোগান. আয়োজক পিয়াল গ্রেফতার

লুৎফর সিকদার (গোপালগঞ্জ প্রতিনিধি): / ৪৯ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় কনসার্টের আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এফ, এন, এফ, কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে কনসার্টের আয়োজন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়াল। অনুষ্ঠানে গায়ক নোবেল গান পরিবেশনের আগে কনসার্টস্থলে শেখ হাসিনার নামে স্লোগান দেন উপস্থিত বেশ কিছু উপস্থিতি দর্শক। এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন পুলিশ। পরবর্তীতে মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার দেখায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারের পরে হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..