হেডলাইন:
দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

হরিপুরে রিয়্যাক্টস-ইন প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

‎ ব্যুরোচীফ / ৭৩ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা  বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার ১৪ সেপ্টেম্বর হরিপুর ইসলামীক ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন  বাংলাদেশ’-এর রিয়েক্ট-ইন প্রকল্পের সহযোগিতায় এবং ‘সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন (সিভিএ)’-এর ওর্য়াকিং গ্রুপের অংশগ্রহণ মূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয় । সভায় ইউনিয়নভিত্তিক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়।

‎আয়োজকেরা জানান, অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন করা হবে। এর মাধ্যমে সমাজের সাধারণ মানুষের পাশাপাশি মা, শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

‎সভায় স্থানীয় জনগণের কাঙ্ক্ষিত ও প্রাসঙ্গিক বিষয়গুলো চিহ্নিত করে সেগুলোকে কেন্দ্র করে কর্মপরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ‘চন্দন কর’
‎আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো.   শামীমুজ্জামান, উপজেলা জনস্বাহ্য প্রকৌশলী সানোয়ার প্রধান জনি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার প্রজেক্ট অফিসার রুমা বেগম ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, এইচএ, এএইচআই ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরাও সভায় অংশ নেন।

‎সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে বাস্তব প্রয়োজনের সঙ্গে পরিকল্পনার সমন্বয় ঘটবে। এতে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও সুরক্ষাসহ স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন  মোহনগঞ্জে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালসহ আটক ২

‎আলোচনায় অংশগ্রহণকারীরা কর্মপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..