হেডলাইন:
থানচি কলেজে এইচএসসির ফলাফলে ধস, শিক্ষকদের দায়িত্বহীনতা নিয়ে অভিভাবকদের তীব্র ক্ষোভ দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ৫ জন পেল বিমানের টিকিট

ঝালকাঠি প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কাঁঠালিয়া উপজেলা থেকে ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৩৩ জনসহ মোট ৬০ জন শিক্ষার্থী বৃত্তি পায়। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশেষ সম্মাননা হিসেবে পাঁচজন শিক্ষার্থীর হাতে বরিশাল থেকে ঢাকা বিমান ভ্রমণের টিকিট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “কৃতি শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম জামান।

​এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মীরবহর, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকনসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  পাটগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..