
হযরত আবুবকর ছিদ্দিক (রা.) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসী অংশ নেন।
সাবেক ছাত্র ফয়সালের সঞ্চালনায় এবং মাদ্রাসার সুপার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি কাজী শাকের আহম্মদ চৌধুরী। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে মাদ্রাসার উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের জন্য বিশেষ দোয়া করা হয়। বিশেষ করে নুর মোহাম্মদ ও মোজাম্মেলসহ মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রবাসী আব্দুল মান্নান, সেক্রেটারি মো. জসিম, লোকমান, মো. হোছেন, মুহাম্মদ ইকবাল, আব্দুল আলিম, আব্দুল আজিজসহ কমিটির সদস্যরা। এ ছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষাকে অনুসরণ করে নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।