• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

​”ফলাফলে নয় সম্ভাবনায় পরিচয়”: সিরাজগঞ্জে শিক্ষার্থীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ‘উদ্যম একাডেমি’

বিশেষ প্রতিনিধি: / ৯৭ দেখেছেন
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

​”থেমে যেও না, ফলাফল নয় সম্ভাবনায় তোমার পরিচয়”—এই প্রতিপাদ্যকে মূল উপজীব্য করে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ বা পিছিয়ে পড়া পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে ‘উদ্যম একাডেমি’।

আগামী ২ অক্টোবর (শুক্রবার) সকাল ৯.৩০ থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজের ‘শহীদ সিহাব অডিটোরিয়ামে’ সংস্থাটি আয়োজন করতে যাচ্ছে “শিক্ষার্থী সম্মাননা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার ২০২৬”।

তারা বিশ্বাস করেন, “দীর্ঘ মানব জীবনে একটি পরীক্ষার ফল কখনো একজন শিক্ষার্থীর সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করে না!” তাই অকৃতকার্য শিক্ষার্থীদের যথাযথ ক্যারিয়ার গাইড লাইনের মাধ্যমে সফল ও সক্ষম করে গড়ে তোলা সম্ভব। আর এ বিশ্বাসকে ধারণ করেই অনুষ্ঠিতব্য এ সেমিনারকে সফল ও বর্ণাঢ্য করতে এতে আরো উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার খন্দকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুন খান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম।

ব্যতিক্রমী এ সেমিনারে আলোচনাকে আরও প্রাণবন্ত ও দিকনির্দেশনামূলক করতে উপস্থিত থাকবেন একজন বিশেষ কীনোট স্পিকার।

​আয়োজক প্রতিষ্ঠান উদ্যম একাডেমির প্রতিষ্ঠাতা আসাদুল রবি (বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট) এবং প্রধান সমন্বয়ক মুন্নাফ ইব্রাহিম জানান, জিপিএ-৫ কেন্দ্রিক প্রথাগত সংবর্ধনার বাইরে গিয়ে যেসব শিক্ষার্থী হতাশায় রয়েছে, তাদের মানসিক জোর ফেরানো এবং আগামীর সুনির্দিষ্ট ক্যারিয়ার গাইডলাইন প্রদান করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, সেমিনারে অংশগ্রহণকারী প্রায় ৬০০ জন শিক্ষার্থীর জন্য টি-শার্ট, নাশতা, শিক্ষামূলক নির্দেশনা এবং ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন নিশ্চিত করা হবে।

আরও পড়ুন  জবি ছাত্রী হলে কারাতে ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

এছাড়া ফলাফলের ভিত্তিতে নয়, বরং সম্ভাবনার ভিত্তিতে শিক্ষার্থীদের উৎসাহিত করার এই মহৎ উদ্যোগকে সফল ও অর্থবহ করতে ৬০০ টি শার্টের অর্থায়ন করেছেন স্থানীয় ইঞ্জিনিয়ার মোঃ সেলিম বাদশা।ব্যতিক্রমী এ অনুষ্ঠানটিকে আরো সহজ করতে তারা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা আহ্বান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..