
নীলফামারীর ডিমলা সিমান্তে রংপুর ৫১ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ইয়াবাসহ হাতেনাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ৫১ ব্যাটালিয়ন বিজিবি-এর অধীনস্থ বালাপাড়া বিওপির টহলদল হাবিলদার মোঃ মোজাম্মেল হক-এর নেতৃত্বে নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ বাজারের দক্ষিণ পাশে সীমান্ত পিলার ৭৯১/৩-এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় মোঃ সেলিম রহমান (৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ঠাকুর গঞ্জ ইউনিয়নের মধ্যছাতনাই গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১টি ইয়াবা সেবনের পাইপ,ইয়াবা সেবনের ফয়েল ৩টি,স্মার্ট ফোন ১টি বাটন ফোন ১টি,নগদ ১০০টাকা এবং ৩টি সিম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য: ৩০,৩০০/- (ত্রিশ হাজার তিনশত) টাকা বলে বিজিবি সুত্রে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করেছে। আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ৫১ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। সিমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন রংপুর ৫১ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক।