
আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দাউদপুর ইউনিয় বিএনপির সভাপতি ও দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকারের সাথে দাউদ পুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মহিলাদের সাথে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) জন সমুদ্রে পরিনত হওয়া এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল বাশার রতন। ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোমান মাস্টারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে কায়কোবাদ পাশা সহ সভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি, ও সাজাহান সিরাজ,শাহিন মোল্লা সিনিয়র সহ-সভাপতি দাউদপুর ইউনিয়ন যুবদল,দেলোয়ার সোসেন ভূঁইয়া সহ-সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি,দাউদ পুর ইউনিয়ন মহিলাদলের সাংগঠনিক সম্পাদক রিমা আক্তার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি টেনে উপস্হিত সকলের উদ্দেশ্যে বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দাউদপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড,বয়স্ক ভাতা,বিধবা ভাতা ও প্রতিবন্ধী বাতা সহ সকল প্রকার সরকারি সুবিধা সকলের দরজায় দরজায় পৌঁছে দিবো ইনশাল্লাহ।”