• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন আলহাজ্ব মো. আঃ মালেক খাঁন

মোঃ ইয়াকুব আলী তালুকদার (নিজস্ব প্রতিবেদক): / ২৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন স্থানীয় প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মো. আঃ মালেক খাঁন। তাঁর এই প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে সমীকরণ ও চর্চা শুরু হয়েছে।

​আলহাজ্ব আঃ মালেক খাঁন আলোকদিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একজন সাবেক শিক্ষক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি এলাকায় শিক্ষা বিস্তার, নৈতিকতার প্রসার এবং ইসলামি চিন্তাবিদ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, তিনি দীর্ঘদিন ধরে ৩ নম্বর বহুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

​স্থানীয় সমর্থকদের মতে, আঃ মালেক খাঁন একজন সৎ, নীতিবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিত্ব। দীর্ঘকাল শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর নিবিড় ও দীর্ঘদিনের মেলবন্ধন রয়েছে।

​আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব মো. আঃ মালেক খাঁন জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে তিনি বহুলী ইউনিয়নকে একটি সুশাসিত ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে চান। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অবহেলা দূর করে সামাজিক উন্নয়ন, স্বচ্ছ জনসেবা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠাকে তিনি তাঁর মূল অগ্রাধিকার হিসেবে দেখছেন।

​নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীরা নিজ নিজ অবস্থান তুলে ধরছেন। তবে শেষ পর্যন্ত ভোটাররা প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, সামাজিক অবদান, সৎ নেতৃত্ব ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বিবেচনা করেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে মনে করছেন সচেতন মহল।

আরও পড়ুন  মোংলায় ৬০ হাজার কর্মসংস্থান অক্টোবরে শুরু প্রথম ধাপ: মন্ত্রী শেখ রবিউল আলম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..