ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা সোহেল খান জেলা প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) ও আশরাফুল হক (দেশ এডিশন ও সাপ্তাহিক তিতাসের খবর) এই দুই তরুণ সংবাদ কর্মিদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন, বুধবার (০৮ এপ্রিল) সকাল ১১ টায় নবীনগর থানা গেট সংলগ্ন এলাকায় সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক সঞ্জয় শীলের সঞ্চালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই মানববন্ধনে নবীনগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক,ও সুধীজন ঐক্যবদ্ধভাবে অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন তাদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠকে রোধ করতে এই হয়রানিমূলক মামলা দায়ের করেছে অবিলম্বে এই মিথ্যে মামলা প্রত্যাহার চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন
নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন।নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হিজবুল বাহার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। নবীনগর মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সুমন। নবীনগর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম। সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ (মানবকণ্ঠ), কাজল (এশিয়ান টিভি), শাফিউল আলম (যুগান্তর), মাজেদ (কালের কণ্ঠ), খন্দকার আলমগীর হোসেন (চ্যানেল এস)।এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের কাউসার, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রহমত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল, প্রতিদিনের কাগজের হোসাইন, আলোকিত সকালের আবু সুফি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য ডলি বেগম বাদি হয়ে ব্রাহ্মণবাড়ীয়া বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নবীনগর আমলী আদালতে
ঐ দুই সাংবাদিকের নামে অভিযোগ করেন,উনারা হলেন,সোহেল খান
(জেলা প্রতিনিধি, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ) আশরাফুল হক (দেশ এডিশন ও সাপ্তাহিক তিতাসের খবর) তার ই প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানান, যেন অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মামলা প্রত্যাহার করা হয়। অন্যথায় সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।