• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশরাফুজ্জামান (গাইবান্ধা প্রতিনিধি): / ১৪ দেখেছেন
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিকেলে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী চারমাথা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ।সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজু প্রামাণিক, মাহফুজ সরকার, মামুন সরকার ও ফরহাদ কবির ফুয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক সুমন ও রাজু সরকার,

উপজেলা যুবদলের সদস্য আলামিন, পৌর তাঁতী দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ মন্ডল লেবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।

এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

আরও পড়ুন  কোতয়ালী থানার বিশেষ অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী গ্রেফতার।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..