হেডলাইন:
দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী শুঁটকি মৌসুমের শুরুতেই দুর্যোগের থাবা, বিপাকে দুবলার হাজারো জেলে সাজেক সড়কে রবিবার ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে অবরোধ, সোমবার থেকে ফের কর্মসূচি জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষার বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে বাম্পার ফলন: সাফল্যের গল্প আইনমন্ত্রী আসাদুজ্জামানের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সৌজন্য সাক্ষাৎ মান্দায় যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কুবি বরিশাল ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-স্বর্ণা

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

কালিয়াকৈর প্রতিনিধি: / ১২ দেখেছেন
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতন ও মারপিট করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলায় বলিয়াদী মিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নির্যাতিত গৃহবধুর মা ফাতেমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায় গত দেড় মাস আগে ,পূর্বের সুসম্পর্কের জেরে কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লী বিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকার মানিক মিয়ার ছেলে মঈনের সাথে মুসলিম শরীয়া নিয়ম মেনে বিয়ে হয় নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া আলী আকবরের মেয়ে আশা মনির (১৮)। বিয়ে হওয়ার পর স্বামী মঈন তার স্ত্রী আশা মনি কে নিয়ে চাচা বাড়ি কালিয়াকৈর উপজেলার বলিয়াদী মিরপাড়া নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে সংসার করে।কিছুদিন পার হওয়ার পর স্বামী মঈন স্ত্রী আশা মনিকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ প্রয়োগ করত। বিভিন্ন সময় গৃহবধূ বাবা-মা ধার দেনা করে হলেও পাষণ্ড স্বামী মঈনের চাহিদা মিটানোর চেষ্টা করত।
চাহিদা পূরণ করতে পারলে নির্যাতন বন্ধ থাকতো কিন্তু যৌতুকের টাকা দিতে ব্যর্থ হলে স্ত্রীকে বিভিন্ন সময় মারপিট করত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মঈনের চাচা নাসির উদ্দিনের বাড়ি বলিয়াদী মীর পাড়া এলাকায় গৃহবধূর স্বামী মঈন এবং মা লিপি বেগম, চাচা নাসির উদ্দিন সহ আশা মনির উপরে নির্মমভাবে অত্যাচার এবং মারপিট শুরু করে।

মারপিটের একপর্যায়ে আঘাত সইতে না পেরে গৃহবধূ আশা মনি ডাক চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে যায়। এখানে শেষ নয়, নির্যাতনের পর আশা মনির শ্বশুর বাড়ির লোকজনেরা তাকে তালাবদ্ধ করে একটি ঘরে বন্দী করে রেখেছিল। যাতে সে কারো কাছে এই নির্যাতনের ঘটনা জানাতে না পারে। বিষয়টি স্থানীয়রা জানতে পারলে গৃহবধূর ঘরের দরজা এবং জানাল ভেঙ্গে অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

আরও পড়ুন  দিনাজপুরে ৮ হাজার টাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

ঘটনার পর অভিযুক্ত স্বামী মঈনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..