• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬২ দেখেছেন
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীলদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলা সদরের রায়গঞ্জ দারুন ফাতাহ ট্রাস্ট মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা মোঃ শাহিনুর আলম।

ছবি: গনচিঠি (শিক্ষা বৈঠকে নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন জেলা জামায়েতের আমীর মোঃ শাহিনুর আলম)

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং তা মোকাবেলায় সংগঠনের কর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক তৎপরতা জোরদার করার পাশাপাশি নৈতিক ও আদর্শিক মানোন্নয়ন এবং যার যার অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​শিক্ষা বৈঠকে কোরআন ও হাদিসের আলোকে দায়িত্বশীলদের ভূমিকা, সাংগঠনিক শৃঙ্খলা এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন। এর আগে, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা সেক্রেটারি শাওকাত আলী মাস্টার বৈঠকে দারসুল কোরআন পেশ করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম ও খোরশেদ আলমসহ উপজেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ। এছাড়াও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক দায়িত্বশীল এই শিক্ষা বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন  গজারিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..