• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

বটতলীর ২নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান নুরুল করিম রিপন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৭৮ দেখেছেন
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচিত হলে মাদক-জুয়া প্রতিরোধ, শিক্ষার্থী ও তরুণদের পাশে থাকার অঙ্গীকার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুহাম্মদ নুরুল করিম রিপন। তিনি নিজেকে এলাকার উন্নয়ন, জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন সংগঠক হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

স্থানীয়দের একাংশের ভাষ্য, দীর্ঘদিন ধরে অবহেলিত এ ওয়ার্ডের উন্নয়ন, জনসেবা ও নাগরিক সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

মুহাম্মদ নুরুল করিম রিপন বলেন, নির্বাচিত হলে তিনি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে মানুষের দুঃসময়ে সহযোগিতা করা, এলাকার মাদক ও জুয়া প্রতিরোধ এবং বিভিন্ন অনিয়ম বন্ধে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে থাকা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে ক্রীড়ামুখী করার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

জনসেবায় সততা, ন্যায়পরায়ণতা, জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে রিপন বলেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে তাঁর এই আগ্রহকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। তবে নির্বাচনে অংশগ্রহণ ও ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভোটারদের।

আরও পড়ুন  রাজপথ থেকে Wrexham University'র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..