• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

দেশজুড়ে ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির ঐতিহাসিক সমাবেশ

মো ইয়াকুব আলী তালুকদার (স্টাফ রিপোর্টার): / ৮০ দেখেছেন
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে জনসমাবেশে নেতৃত্ব দিচ্ছে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টূকু। ছবি: গণচিঠি

দেশজুড়ে বাংলাদশ জামায়েত ইসলামীর ব্যাপক ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে হাজার হাজার নেতাকর্মী উপস্থিততে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি বিকাল ৩ টায় শুরু হয়।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং মো শামীম খান ও মো আবু সাঈদ সুইটের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো আঃ আলীম জাতীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. মো এমএ মুহিত প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়, মো সেলিম রেজা, জাতীয় সংসদ সদস্য, ভিপি আইনুল হক, জাতীয় সংসদ সদস্য, মো আকবর আলী খান, সাবেক সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার মো সাইফুল ইসলাম, মো সাইদুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সারা দেশ জুড়ে গভীর ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেন। সমাবেশে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সকল নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকার আহবান করেন। সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের মোকাবিলা করার প্রস্তুতি থাকার জন্য আহবান করেন।

আরও পড়ুন  নওগাঁয় খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..