• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
হেডলাইন:
খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোরের মনোহরপুরে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

পাটগ্রাম আহারতুল্লাহ ফাজিল মাদরাসায় আলিম ক্লাসের শিক্ষার্থীদের ছবক ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

​পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: / ৪৪ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পাটগ্রাম আহারতুল্লাহ প্রধান সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​গত রোববার (২৭ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে জাকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ও তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব শহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম শামসুদ্দিন আহমেদ বুলবুল এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আজিজা আক্তার রাহেলা সিদ্দিকা ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
​

বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনাগরিক হিসেবেও গড়ে ওঠার আহ্বান জানান। পরবর্তীতে নতুন শিক্ষাবর্ষের পাঠদানের শুভ সূচনায় শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, কর্মচারী ও নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  মাটিরাঙ্গায় অতিবৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..