
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা ও উপজেলা সদরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশংকাজনকভাবে বেড়েই চলছে।
পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গা, পৌরসভা কার্যালয় এলাকা, পাটগ্রাম সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, পোষ্টাফিস পাড়া মোড়, বাসটার্মিনাল, বাইপাসসহ পৌরসভার বিভিন্ন এলাকায় দিন দিন বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে।এসব কুকুরের উপদ্রপে সাধারণ পথচারী এবং স্কুলগামী ছোট ছোট ছাত্র-ছাত্রীরা আতংকে পথ চলতে বাধ্য হচ্ছে।
পাটগ্রাম পোষ্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক তৌফিকুল ইসলাম সজীব বলেন- সাহেব ডাঙ্গা, পোস্ট অফিস পাড়া, তাহেরা বিদ্যাপীঠ এলাকাসহ পৌরসভা এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রপে সাধারণ মানুষ এবং পথচারীরা দারুণভাবে আতংকিত। বেওয়ারিশ কুকুরের উপদ্রুপে বাজার থেকে কোন বাজারের ব্যাগও নেওয়া যায় না। কোন পথচারী বাজারের ব্যাগ ঝুলে নিয়ে গেলে এসব কুকুর দলবদ্ধভাবে পথচারীর উপর হামলে পরে। এসব বেওয়ারিশ কুকুরের বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে সাধারণ মানুষের দাবী।
এবিষয়ে গত বুধবার (৭অক্টোবর) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এবিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে নবাগত পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এবং পাটগ্রাম পৌর প্রশাসক মিজ্ ফারজানা আখতার জানান, আমি এ উপজেলায় কেবলিই দায়িত্ব নিয়েছি দায়িত্ব গ্রহণের পর পৌর প্রশাসক হিসেবে এখনো অফিস করতে পারিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।