• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
হেডলাইন:
খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোরের মনোহরপুরে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: / ৪০ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ, মিছিল ও মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে হাজার হাজার শ্রমিক।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই শ্রমিকদের আন্দোলন চলছিল। বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকা, উত্তরা সহ বেশ কিছু জায়গায় শ্রমিকদের আন্দোলন চলছিল। তারই ধারাবাহিকতায় গাজীপুরের টঙ্গী, মহানগর, জয়দেবপুর, কোনাবাড়ী, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, কালিয়াকৈরসহ আন্দোলনটি আরও বেগবান হয়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানা এবং স্পিনিংসহ সকল কারখানা বন্ধ করে দেন এবং আন্দোলন করতে থাকেন।

আন্দোলনরত একজন শ্রমিক বলেন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই আন্দোলন নিয়মিত প্রতিদিন চলমান থাকবে। যতোক্ষণ পর্যন্ত আমাদের দাবী মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।

এসময় পুলিশের সাথে শ্রমিকদের বেশ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন  পরীক্ষার্থীদের জন্য স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ, প্রশংসায় ভাসছে দীঘিনালা ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..