• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
হেডলাইন:
চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক চারুকলায় বিশেষ অবদান রাখায় ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া ‎খুলনা বিভাগে ১০ জেলায় ভোক্তার অভিযান: ২ লাখ টাকা জরিমানা বৈরাগে চেয়ারম্যান প্রার্থী লোকমান শাহর প্রতিশ্রুতি ঘিরে আলোচনা-সমালোচনা সীমান্তে পুশ ইন চেষ্টা প্রতিহতের দাবি: নির্দিষ্ট স্থান-সময় প্রকাশ করেনি বিজিবি সোনারগাঁওয়ে বিএনপি নেতা মাসুম বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা দিলেন মেম্বারপ্রার্থী নজরুল এমপির বক্তব্য শেষে ইউএনওর হাততালি, নিজেকে বিএনপির লিডার দাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে ফেরত কালীগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃত্যুদণ্ড নতুন করে সমাবর্তন ফি নির্ধারণ করল জবি প্রশাসন

মৌলভীবাজারে মাহফিলে কমলার হালি ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: / ২৩ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে একটি ধর্মীয় অনুষ্ঠানে দ্বীনি প্রতিষ্ঠানের সহায়তায় মাত্র চারটি কমলা (এক হালি) নিলামে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়! শুধু কমলা নয়, একই মাহফিলে আধা কেজি খেজুর বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়। ব্যতিক্রমি এই ঘটনাটি ঘটেছে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মরিচা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে।

বুধবার (৭ই অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাহফিলের শেষভাগে এ নিলাম পর্ব অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথি ও শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী প্রকাশ্যে মাদ্রাসার অনুদানের জন্য ফলগুলো নিলামে তুলেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুরো ওয়াজ ও নিলাম পর্বটি সরাসরি সম্প্রচার(লাইভ)হচ্ছিল।

লাইভ চলাকালেই শুরু হয় দর হাঁকাহাঁকি। পাঁচ হাজার টাকা থেকে কমলার মূল্য ডাক শুরু হয়ে একপর্যায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা দর হেঁকে চারটি কমলা কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মালিক রুকন। পরে তার পক্ষে ছেলে আব্দুল আজিজ সালমান ফলগুলো গ্রহণ করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতির কথা চিন্তা করে প্রতি বছর আরও ৩৬ হাজার টাকা করে নিয়মিত অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মাহফিলে অংশ নেওয়া শ্রোতারা জানান, চড়া দামে ফল কেনার মূল উদ্দেশ্য ফল খাওয়া নয়; বরং দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি আর্থিক অবদান রাখা।

মরিচা মাদ্রাসার সভাপতি সোলেমান আহমেদ ও মুহতামিম হাফিজ মাওলানা ফখরুল ইসলাম শাহীন জানান, দ্বীনি প্রতিষ্ঠানটি রক্ষায় শুভাকাঙ্ক্ষীদের উৎসাহ দিতে বিগত কয়েক বছর ধরেই মাহফিলে প্রতীকী ফল নিলামের আয়োজন করা হয়। এবারও প্রবাসী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের এমন অভূতপূর্ব সাড়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন  থানচিতে দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..