• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ মামলায় জরিমানা ৬৫০০ টাকা

ঝালকাঠি প্রতিনিধি: / ২৫ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ঝালকাঠিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অভিযানের উদ্দেশ্যে একটি র‍্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এসময় শহরের ফায়ার সার্ভিস মোড়, রোনালস রোড, প্রেসক্লাবের সামনের এলাকা, পৌর সিটি পার্ক ও এর আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী,

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, সিনিয়র সহকারী কমিশনার মো. উবায়দুর রহমান সাহেল এবং সহকারী কমিশনার (শিক্ষানবিশ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ নাসিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকেরা অংশ নেন।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ, দোকান ও অফিসের সামনে অপ্রয়োজনীয় কাগজপত্রসহ ময়লা-আবর্জনা, জমে থাকা পনির জন্য আইন অনুযায়ী চারটি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এককভাবে কারও পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

আরও পড়ুন  ঝিকরগাছা পৌরবাসী স্বাস্থ্যঝুঁকি সহ নানা সংকটে

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার কথা জানায় জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..