• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
হেডলাইন:
বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্কের ঝড়: বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

এমপি মান্নানের নির্দেশ: নবীনগরে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা শুরু, দড়ি লাপাংয়ে ফিরছে স্বস্তি

সাধন সাহা জয় (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি): / ২০ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং গ্রামে তিতাস-মেঘনা নদীর ত্রিমুখী মোহনায় ভয়াবহ নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।নদীভাঙনে বসতবাড়ি, গাছপালা, গোসলের পাকা ঘাট ও একটি মাদ্রাসার অংশবিশেষ বিলীন হয়ে যাওয়ার পর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দড়ি লাপাং এলাকায় নদীভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত প্রায় এক সপ্তাহে প্রায় পাঁচ কানি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে ভেঙে পড়েছে বিভিন্ন ফলজ ও কাষ্ঠল গাছসহ বসতবাড়ির অংশবিশেষ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহের মধ্যে নদীভাঙনে চারটি ঘর বিলীন হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ মানুষের গোসলের জন্য ব্যবহৃত একটি পাকা ঘাট ভেঙে গেছে। দড়িলাপাং পূর্বপাড়া ফোরকানিয়া নূরানী মাদ্রাসাটিরও প্রায় তিন ভাগের অংশ ভেঙে নদীগর্ভে চলে গেছে। মাদ্রাসার পাশের একটি মসজিদও বর্তমানে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।এর ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন ব্রাহ্মণ বাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।

পরিদর্শনকালে তিনি ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সংসদ সদস্যের নির্দেশনার পর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে দ্রুত জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, নির্দেশনার ২৪ ঘণ্টার মধ্যেই কাজের উদ্যোগ নেওয়া হয়। এতে নদীভাঙনের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুন  ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে যশোরে জিওয়াইএলএফের সেমিনার অনুষ্ঠিত

সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের নির্দেশনায় বৃহস্পতিবার জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন করেন জন দরদি জন মানুষের বিশ্বস্ত ব্যক্তি স্থানীয় চেয়ারম্যান মো. নূর আলম নূর আজ্জম।উদ্বোধনের আগে স্থানীয় মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা যায়।

দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা মানুষজন দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ায় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান ও জন মানুষের প্রিয় বিশ্বস্ত সফল চেয়ারম্যান মো. নূর আলম নূর আজ্জমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ও টেকসই ব্যবস্থা নেওয়া না হলে নদীভাঙনে আরও বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চলমান কার্যক্রমের পাশাপাশি ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, জিওব্যাগ ফেলার মাধ্যমে আপাতত ভাঙন রোধ সম্ভব হবে এবং তাদের বসতভিটা, মাদ্রাসা ও মসজিদ রক্ষা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..