• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও নিষিদ্ধ জালসহ ৬ শিকারি গ্রেফতার, নৌকা জব্দ

শেখ তাইজুল ইসলাম, মোংলা(বাগেরহাট)প্রতিনিধি: / ৩২ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বন্যপ্রাণী ও মাছ শিকারের অপরাধে ৬ বন অপরাধীকে গ্রেফতার করেছে বন বিভাগ আজ ১০ অক্টোবর ২০২৬, শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ি এলাকার হলদী খাল থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ খালপাটা জাল এবং অপরাধে ব্যবহৃত ২টি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান-এর নেতৃত্বে বনকর্মীদের একটি চৌকস দল হলদী খালে নিয়মিত টহল পরিচালনা করছিল। টহলকালে সুন্দরবনে প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বনে অনুপ্রবেশকারী এই অপরাধী চক্রটিকে দেখতে পান বনকর্মীরা।

অনুপ্রবেশকারীরা নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে বনের খালে মাছ শিকারের পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী ও হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছিল। বিষয়টি টের পেয়ে বনকর্মীরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ৬ আসামীকে হাতেনাতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোংলা থানার ছবেদখান এলাকার হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ।

চাঁদপাই রেঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তা এসিএপ দীপন চন্দ্র দাস জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বনের পরিবেশ নষ্টকারী ও কোনো প্রকার বন অপরাধীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন  চারঘাটে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..