• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
হেডলাইন:
ধর্মপাশায় জমি নিয়ে বিরোধ ও সালিশে জোরপূর্বক টিপসই নেওয়ার চেষ্টার অভিযোগ বেনাপোল আইসিপি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক বদলি ও ৯ম পে-স্কেলসহ ৩ দফা দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ দিনাজপুরে নিরাপত্তার দাবিতে এমপির বাসা ও থানায় নারীদের অবস্থান নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবারিক আয় বৃদ্ধি করতে শ্যামনগরের কৃষকদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ গাজীপুরে পিবিআই কর্মকর্তা আলতাফের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চাঁদাবাজি মামলায় জামিন পেলেন অগ্রযাত্রার দুই সম্পাদক

‘অনলাইন ভিত্তিক প্লাটফর্ম খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান’ ম্রাসাথোয়াই মারমাকে অতিথি ডটকমের সংবর্ধনা

ক্যহলাচিং মারমা (খাগড়াছড়ি, প্রতিনিধি): / ৬১ দেখেছেন
আপলোড : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’-এর শেয়ারহোল্ডার ম্রাসা থোয়াই মারমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অতিথি লিমিটেডের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের কার্যক্রমবিষয়ক ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিথি ডটকম’-এর শেয়ারহোল্ডার এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের উদ্যোক্তা ও সেলস ম্যানেজার অলক চাকমা, বিডিএম ও ইডিও এস এম জাহিদুল আলম, চট্টগ্রাম কার্যালয়ের বিডিএম ও ইডিও রফিকুল ইসলাম, এজিএম আবদুল কাদের, ইমরান হোসেন আকাশ, নূরনবী, হারুনূর রশীদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উপস্থিত জেলা পরিষদের সদস্য বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে অতিথি লিমিটেডের কার্যক্রম ও বুকিং প্ল্যাটফর্মের বিভিন্ন দিক ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়।

আরও পড়ুন  জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..