• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: / ৪৭ দেখেছেন
আপলোড : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

এর আগে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুড়িচংয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাখাওয়াত আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. দেলোয়ার হোসেন দোলন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম এবং উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান।

এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং ফ্যামিলি কার্ড কার্যক্রমে তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঠিকভাবে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন  নানা আয়োজনে মধ্যে দিয়ে কিশোরগঞ্জে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন :

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নির্ভুল তথ্য সংগ্রহ ও যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..