• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ৬০ হাজার ৩০০

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: / ৩১ দেখেছেন
আপলোড : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাসাইর বাজারে অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বাসাইর বাজার, জামালপুর ও ফুলদি এবং বক্তারপুর এলাকায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযানে নামবিহীন ও মোড়কবিহীন জন্মদিনের কেক উৎপাদন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারায় একটি মামলায় ভোলা জেলাধীণ চরফ্যাশন থানার শশিভূষণ এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. ফারুক হোসেনকে ১০ হাজার টাকা এবং জামালপুর বাজারের নুবহা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও হালনাগাদ কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতালের সহকারী ম্যানেজার আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা ।

 

আটককৃত বিষাক্ত রং মেশানো জন্মদিনের কেক

 

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. রাব্বিকে (২৬) ১৬দিন, জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের জসিমের ছেলে আসিফকে (২৩) ৩ মাস এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. মোতালিবকে (২৩) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন  খুলনার চাঞ্চল্যকর আজমল হত্যা মামলার অন্যতম আসামী রিফাত  গ্রেফতার

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, নিরাপদ খাদ্য-সংশ্লিষ্ট স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা। এতে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..