• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
হেডলাইন:
খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন যশোরের মনোহরপুরে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করল স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস

টাঙ্গন নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

‎মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: / ৮৩ দেখেছেন
আপলোড : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঢোলারহাট ও রাজাগাঁও ইউনিয়নসংলগ্ন টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। দিন-রাত বালু উত্তোলনের ফলে নদীভাঙন, কৃষিজমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।স্থানীয়দের অভিযোগ, নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হলেও তা বন্ধে দৃশ্যমান উদ্যোগ নেই। বালুঘাট পরিচালনার নামে অর্থ লেনদেন ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদীতীর ভাঙনের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বালুবাহী ট্রাক্টর চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ধুলাবালুতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন জানান, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বালু উত্তোলন বন্ধ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদী ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
‎

আরও পড়ুন  পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..