• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
হেডলাইন :
বাঘাইছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড এমপি জসিম উদ্দিন ও সাংবাদিক গিয়াস উদ্দিনকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রমে প্রথম রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ

ঝালকাঠি প্রতিনিধি / ৬ দেখেছেন
আপলোড : বুধবার, ২০ মে, ২০২৬

গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তিতে ঝালকাঠি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত অর্ধবার্ষিক কার্যক্রম মূল্যায়নে এ সাফল্য অর্জন করে ইউনিয়ন পরিষদটি।

 

জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে প্রতি মাসে অন্তত ৫টি করে মামলা রুজুর লক্ষ্য নির্ধারিত রয়েছে। সে হিসেবে ৬ মাসে ৩০টি মামলা হওয়ার কথা থাকলেও রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ঝালকাঠি উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে মোট ৪০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩১টি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। যা জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে।

 

এ উপলক্ষে গত ১৩ মে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে “জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয়” শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের কার্যক্রম মূল্যায়ন শেষে রাজাপুর সদর ইউনিয়ন পরিষদকে জেলার মধ্যে প্রথম স্থান ঘোষণা করা হয়। এ সময় রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মাসুদ হাওলাদারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

স্থানীয়রা জানান, গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তি হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের এ অর্জন অন্য ইউনিয়ন পরিষদগুলোকেও উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..