হেডলাইন:
নড়াইলে হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জীবননগরে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, পলাতক-১ এইচএসসির ফলে ধস: দামুড়হুদায় পাসের হার ২৪.৫১%, বুড়িচংয়ে মিষ্টির বাজার মন্দা কালিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুলনার আরএস ফুটবল একাডেমির জয় কামারখন্দে এইচএসসি ২০২৬: সাফল্যের শীর্ষে হাজী কোরাপ আলী কলেজ কালিয়াকৈরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: যান চলাচল বন্ধ  থানচি কলেজে এইচএসসির ফলাফলে ধস, শিক্ষকদের দায়িত্বহীনতা নিয়ে অভিভাবকদের তীব্র ক্ষোভ দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

বোয়ালমারী প্রেসক্লাবের আহ্বায়ক হলেন খন্দকার নাসিরুল ইসলাম

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী প্রতিনিধি: / ১১৫ দেখেছেন
আপলোড : শনিবার, ৬ জুন, ২০২৬

দীর্ঘদিনের বিভক্তি ও অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটিয়ে বোয়ালমারীর সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বোয়ালমারী প্রেসক্লাবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদপুর-১ আসনের বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

শনিবার (৬ জুন) নিজ কার্যালয়ে বোয়ালমারীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সমঝোতা সভার আয়োজন করেন তিনি। সভায় প্রেসক্লাবের চলমান বিভক্তি, অভ্যন্তরীণ বিরোধ এবং সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মত অনুরোধে খন্দকার নাসিরুল ইসলামকে প্রধান করে ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি যোগ্যতার ভিত্তিতে নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। নির্বাচনের মাধ্যমে বোয়ালমারী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ ও নিয়মিত কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অ্যাডভোকেট কোরবান আলী, মো. রিজাউল হক, কাজী হাসান ফিরোজ, আনোয়ার হোসেন, কাজী আমীনুল ইসলাম এবং মহব্বত জান চৌধুরী। তারা বোয়ালমারী প্রেসক্লাবের বিভিন্ন ধারার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সভায় বক্তারা বলেন, বোয়ালমারীর সাংবাদিক সমাজকে এক ছাতার নিচে আনার ক্ষেত্রে খন্দকার নাসিরুল ইসলামের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

উপস্থিত সাংবাদিকরা তার আন্তরিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।

আরও পড়ুন  মাটিরাঙ্গায় নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..