হেডলাইন:
নড়াইলে হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার জীবননগরে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ, পলাতক-১ এইচএসসির ফলে ধস: দামুড়হুদায় পাসের হার ২৪.৫১%, বুড়িচংয়ে মিষ্টির বাজার মন্দা কালিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুলনার আরএস ফুটবল একাডেমির জয় কামারখন্দে এইচএসসি ২০২৬: সাফল্যের শীর্ষে হাজী কোরাপ আলী কলেজ কালিয়াকৈরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: যান চলাচল বন্ধ  থানচি কলেজে এইচএসসির ফলাফলে ধস, শিক্ষকদের দায়িত্বহীনতা নিয়ে অভিভাবকদের তীব্র ক্ষোভ দীঘিনালার তিন কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ১৫–২৪ শতাংশ দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী আজ এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর ফল প্রকাশ, অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

মাটিরাঙ্গায় নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্য

খাগড়াছড়ি প্রতিনিধি : / ৩২ দেখেছেন
আপলোড : রবিবার, ২১ জুন, ২০২৬

পার্বত্য খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে|

 

শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে|নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী| মৃত্যকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন|

 

পারিবারিক সুত্রে জানা গিয়েছে, শনিবার বিকালের দিকে বাড়ির উঠানে আমস্বত্ব শুকানোর জন্য যান গৃহকর্তী স্বপ্না সাহা| এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই বাড়ির উঠানে থাকা নারিকেল গাছ ভেঙে পড়ে তার শরীরের ওপরে| ঘটনার পরপরই তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন|

 

এদিকে নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা ও সনাতন সমাজ কল্যান পরিষদের সভাপতি স্বপন কান্তি পালসহ বিভিন্ন পর্যায়েল নেতৃবৃন্দ| এসময় নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানান মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল|

 

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে|

 

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারিকেল গাছ ভেঙে পড়ে গৃহিনীর মৃত্যুর বিষয়টি শুনেছি| তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি|

আরও পড়ুন  ‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..