• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
হেডলাইন :
বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সহায়তায় ১৮ সদস্যের প্রত্যাবাসন, দেওয়া হলো নগদ অর্থ ও খাদ্যসামগ্রী রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার, চালক আটক গায়ের রঙ নয়, যোগ্যতাই মানুষের আসল পরিচয়—ফেসবুকে আলোচনায় এক তরুণী সাংবাদিক দিনাজপুরে বিজিবির পৃথক অভিযানে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল উদ্ধার বুড়িচং পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে: মেয়ার প্রার্থী কামাল হোসেন পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সনাতন ধর্ম অবমাননার অভিযোগ, জবি শিক্ষার্থী মুহাম্মদ জুবায়েদের বিরুদ্ধে বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেলাবোতে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি: / ৯ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাব থানার এসআই মো. ফজলুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪ জুন ২০২৬ রাত ১১টা ২৫ মিনিটে উপজেলার নিলক্ষীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নিলক্ষীয়া গ্রামের নুরজাহান বেগম (৫৫) এর বসতবাড়ির উঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নুরজাহান বেগমের হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার ৩০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ১০০ টাকাও জব্দ করা হয়।

এ সময় তার স্বামী সাদেক মিয়া (৫৫) পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার ফেলে যাওয়া ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুরজাহান বেগম এবং পলাতক সাদেক মিয়ার বিরুদ্ধে বেলাব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..