• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ, পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৯ দেখেছেন
আপলোড : বুধবার, ১ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় দুইটি পৃথক সুপারি বাগানে অভিযান চালানো হয়। সেখানে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মো. মাজেদুল ইসলাম মঞ্জু (পিতা: মো. শবেদ আলী) দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু একজন মাদকসেবী এবং এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ করে আসছিলেন।

অভিযানের সময় অভিযুক্ত এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুন বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানের আড়ালে গাঁজা চাষের চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”

আরও পড়ুন  নরসিংদীর রায়পুরায় বটতলী যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..