• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
হেডলাইন:
বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা

নিষিদ্ধ সময়ে সুন্দরবনের বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ

কয়রা(খুলনা)প্রতিনিধি: / ২৫ দেখেছেন
আপলোড : রবিবার, ১২ জুলাই, ২০২৬

সুন্দরবন থেকে বিষ দিয়ে ধরা ১৫০ কেজি চিংড়ি সহ একটি নৌকা জব্দ করেছে বন বিভাগের সদস্যরা।

রবিবার (১২ জুলাই) ভোর ৫ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বজবজা বন টহল ফাঁড়ির অধিন্যাস্থ উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের জোড়শিং লঞ্চঘাট সংলগ্ন হারেস খালী গ্রামের নদীর পাড় থেকে এসব চিংড়ি ও নৌকা জব্দ করা হয়। এ সময় জেলেরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়।

জানাগেছে, খুলনা স্মার্ট পেট্রোলিং টিম-১ এর টিম লিডার মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় । এসময় কাশিয়াবাদ স্টেশনের বন কর্মীরা ও বজবজা বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাকিব তালুকদার উপস্থিত থেকে যৌথ অভিযান পরিচালনা করে এসব চিংড়ি জব্দ করেন।

আজ রবিবার দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালত চত্বরে গিয়ে দেখা যায় জব্দকৃত চিংড়ি পচনশীল হওয়ায় আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হচ্ছে ।

স্মার্ট পেট্রোলিং টিম খুলনা-১ এর টিম লিডার মোঃ শাহিনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অবৈধ ভাবে প্রবেশ করে বিষ দিয়ে চিংড়ি ধরে লোকালয়ে নিয়ে যাচ্ছে এমন সময় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি নৌকায় থাকা প্রায় ১৫০ কেজি বিষযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাছ শিকারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে। তবে গভীর রাত হওয়ায় আসামীদের সনক্ত করা সম্ভাব হয়নি। তার নৌকা ফেলে লাফ দিয় পালিয়ে যায়

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চিংড়িমাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন  শহীদ জিয়া থেকে তারেক রহমান: বাংলাদেশ-চীন সম্পর্কের ভূ-কৌশলগত রূপান্তর ও সার্বভৌম স্বর্ণযুগের অভীক্ষা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..