• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা মাওলানা মিনহাজুল আবেদীনের

নিজস্ব প্রতিবেদক: / ১৫০ দেখেছেন
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুক পোস্টে জনগণের সেবা, ন্যায় ও জবাবদিহির অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ আলেম মাওলানা মিনহাজুল আবেদীন কাদেরী। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মাওলানা মিনহাজুল আবেদীন বলেন, নির্বাচনী পথ সহজ নয় এবং লড়াই কঠিন হলেও তিনি কঠিন পথকে ভয় পান না। তাঁর শক্তি কোনো ব্যক্তি নয়, বরং মাতারবাড়ীর সাধারণ মানুষ বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের কাছে বড় বড় প্রতিশ্রুতি নিয়ে আসতে চান না। বরং মানুষের কথা শুনতে, তাঁদের সমস্যা বুঝতে এবং জনগণকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করতে চান।

মাতারবাড়ীর প্রতিটি এলাকার মানুষের কথা সমান গুরুত্বের সঙ্গে শোনা এবং উন্নয়নকে ন্যায্যতার ভিত্তিতে পরিচালনা করাকে নিজের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি। কোনো নির্দিষ্ট ব্যক্তি, এলাকা বা গোষ্ঠীর মধ্যে উন্নয়ন সীমাবদ্ধ না রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন।

মিনহাজুল আবেদীন বলেন, তিনি শুধু নির্বাচনের সময় নয়, মানুষের সুখে-দুঃখে ও প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করতে চান। নেতা হওয়ার পরিবর্তে জনগণের সেবক হওয়ার অঙ্গীকার করেন তিনি।

নিজের বক্তব্যে জনগণের কাছে প্রশ্ন, পরামর্শ ও ভুল সংশোধনের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, জনপ্রতিনিধি জনগণের ঊর্ধ্বে নন; বরং জনগণের কাছে জবাবদিহি করাই তাঁর দায়িত্ব।

ফেসবুক পোস্টে তিনি ব্যক্তিগত বিরোধ ও বিভেদ ভুলে মাতারবাড়ীর স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার পরিবেশ তৈরির আহ্বান জানান। একই সঙ্গে জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন  ২০ বছরের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিনাজপুরের রামনগরবাসী, রাস্তা-ড্রেন নির্মাণের দাবি

নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে মাওলানা মিনহাজুল আবেদীন বলেন, জনগণের পাশে থেকে তাঁদের সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করবেন। মাতারবাড়ীকে ন্যায়, সেবা ও উন্নয়নের একটি সুন্দর উদাহরণ হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..