• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ অনুষ্ঠিত বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার

২০ বছরের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দিনাজপুরের রামনগরবাসী, রাস্তা-ড্রেন নির্মাণের দাবি

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: / ৫৪ দেখেছেন
আপলোড : বুধবার, ৮ জুলাই, ২০২৬

দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার বাজার বাঁশ হাটি থেকে আফসার কন্ট্রাক্টারের বাসা পর্যন্ত সড়কে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে এ দুর্ভোগ সহ্য করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কে জমে থাকা পচা ও দুর্গন্ধযুক্ত পানির কারণে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এ পানি মাড়িয়ে চলাচল করায় অনেকের পায়ে চুলকানি, ঘা ও বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে। এছাড়া পানিতে পিছলে পড়ে হাত-পা কেটে যাওয়ার ঘটনাও প্রায়ই ঘটে।

এলাকাবাসী জানান, জলাবদ্ধতার কারণে শিশুদের স্কুলে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক সময় তাদের বই-খাতা ভিজে যায়। বৃষ্টির সময় অনেক বাড়িতে পানি ঢুকে পড়ে। এমনকি স্থানীয় মসজিদেও মুসল্লিদের যেতে জমে থাকা পানি পার হতে হয়। বাজারে যাওয়া, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা ও দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছে।

স্থানীয় সাবিনা, জাহাঙ্গীর, নুর ইসলাম, মোকারম হোসেন জানান, এ এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ দিনমজুর ও নিম্নআয়ের। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় তারা চরম হতাশার মধ্যে রয়েছেন।

এলাকাবাসীর জোর দাবি, জনদুর্ভোগ নিরসনে দ্রুত ওই সড়ক সংস্কার এবং একটি কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হোক, যাতে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া যায়।

আরও পড়ুন  নওগাঁয় বেহাল সড়ক নিজ অর্থায়নে মেরামত করলেন চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..