• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
হেডলাইন:
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের

মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন
আপলোড : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী ফ্যাসিবাদ, পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি প্রসাদপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, সহসভাপতি এ কে এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু ও নওফেল আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক কাজী আমিনুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভানেত্রী নার্গিস আক্তার, সিনিয়র সহ-সভাপতি মিসেস লায়লা আরজুমান্দ বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক ডি. এম. আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান ছালেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, দীর্ঘ ১৬ বছর যারা নির্যাতন-নিপীড়ন করেছেন, বর্তমান সরকারের মাত্র ছয় মাসের সময়েই তাদের ধৈর্য হারানো উচিত নয়। তিনি বলেন, ‘বেশি লম্ফঝম্ফ করবেন না। জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক ও আইনগতভাবে তাদের মোকাবিলা করবে।’

আরও পড়ুন  রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী নিহত

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে আসবেন—এ ধরনের হুমকি দেবেন না। দিন-তারিখ ঠিক রাখুন। আমরা ফুলের মালা নিয়ে সীমান্তে গিয়ে আপনাকে বরণ করে নিয়ে কারাগারে পাঠাব। কারণ ইতিমধ্যেই আপনার নামে মামলার রায় হয়েছে।’

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। একই সঙ্গে সন্ত্রাস, সহিংসতা ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..