• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
হেডলাইন :
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ নাসিমা হত্যাকান্ডে গ্রেফতার তান্ত্রিক শামসুল হক ‎বরিশালে MEP গ্রুপের বিভাগীয় বিক্রয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাজাপুরে বেকুর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাককর্মী নিহত

ঝালকাঠি প্রতিনিধি / ৫ দেখেছেন
আপলোড : সোমবার, ২৫ মে, ২০২৬

ঝালোকাঠির রাজাপুরে ভেকুর ধাক্কায় সিহাব উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের কর্মী ছিলেন।

 

আজ সোমবার সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বলাইবাড়ী গ্রামের খোন্নারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দীন বরিশালের গৌরনদীর মাহিলাড়া এলাকার বাসিন্দা মাকসুদুর রহমানের ছেলে। ঈদের ছুটিতে ভান্ডারিয়া থেকে বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন।

 

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশ থেকে সড়কে উঠতে থাকা একটি ভেকু মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন।

 

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যান চলাচল স্বাভাবিক করেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ভেকু চালককে আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..