• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

খেলাকে পেশা হিসেবে নিলে যুবসমাজ মাদক থেকে রক্ষা পাবে: জাহাঙ্গীর

মাসুদুর রহমান (দিনাজপুর‌ প্রতিনিধি): / ৭০ দেখেছেন
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘মাদক ছেড়ে খেলাকে পেশা হিসেবে নিতে পারলে যুবসমাজ মাদকের হাত থেকে রক্ষা পাবে’—এমন মন্তব্য করেছেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

সোমবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার ফাসিলাডাঙ্গা স্পোর্টিং ক্লাব মাঠে ‘মরহুমা খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টন, রফিকুল ইসলাম ও আহনাফসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় দাউদপুর একাদশ ৪-০ গোলে বিরল একাদশকে পরাজিত করে। খেলা দেখতে মাঠে স্থানীয় খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন  মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..