• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাটগ্রাম ও ডিমলা সীমান্ত থেকে উদ্ধার ভারতীয় গোল কাঠ ও বিপুল পরিমাণ চুইঝাল উদ্ধার

​হাবিবুর রহমান হাবিব পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি : / ৮৫ দেখেছেন
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চুইঝাল এবং গোল কাঠ উদ্ধার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ১৬ লাখ ৮৩ হাজার টাকা।
​

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে রংপুর ব্যাটালিয়নের অধীনস্থ কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশের ভেতরে ‘ঝাড়সিংহেশ্বর’ কাঁচা রাস্তা এলাকায় অভিযানকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গোল কাঠ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ সিএফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
​

অপরদিকে, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কুচলিবাড়ী বিওপির একটি টহল দল সুবেদার মোঃ সলেমান আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জুম্মারপাড়’ এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে চম্পট দেয়। পরবর্তীতে সেখান থেকে ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত চুইঝালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।সীমান্তে আটককৃত এসব মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
​

রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং চোরাচালান রুখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

আরও পড়ুন  শার্শা থানার সাড়াতলা বাজারে ডিবি পুলিশের অভিযানে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..