• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
হেডলাইন:
রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

রংপুর ব্যুরো: / ১৪ দেখেছেন
আপলোড : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুর থেকে কাসমিরা ( ২০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । স্হানীয় সুত্রে জানা যায় তিনি কয়েক মাসের অন্তঃসত্ত্বা।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের নয়া বাড়ি এলাকায় বাড়ির পশ্চিম পাশে একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাসমিরা ওই এলাকার মো. এন্তাজুল ও মোছা. আলেফা দম্পতির মেয়ে। তাঁর স্বামী আবু হাসান মুন্না (২২)। তিনি বড় পলাশবাড়ী এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক।

স্থানীয় সূত্রে জানা যায়, কাসমিরা কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কিছুদিন ধরে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাঁর কথা-কাটাকাটি চলছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্হানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, রাতে তাঁকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

তদন্ত শেষে কাসমিরার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন  বাঘাইছড়িতে সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ: ৫ বছরের শিশুর জীবন ঝুঁকিতে ‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..