• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সেলিম রেজা, নীলফামারী: / ৬১ দেখেছেন
আপলোড : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ”শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হুমায়ূন কবির বলেন, “বর্তমান সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের চেয়ে কেবল প্রাতিষ্ঠানিক ফলাফলের ওপর অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি শিশুদের আগ্রহ কমিয়ে তাদেরকে শুধুই ‘এ প্লাস’ পাওয়ার প্রতিযোগিতায় ধাবিত করা হচ্ছে। এটি তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, “শিশুদের কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক মূল্যবোধ শিক্ষার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। জিপিএ-৫ বা এ প্লাস অর্জনের চেয়ে একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য। শিশুদের শৈশবকে আনন্দময় ও সুরক্ষিত করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিশু অধিকার রক্ষা, শিশুদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং তাদের মেধা ও মনন বিকাশে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শিশু সপ্তাহ ও ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন  আদালতের আদেশের আদেশে তোয়াক্কা নেই, মহেশখালী চ্যানেলে রাতভর ড্রেজারে বালু উত্তোলন

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিশু একাডেমির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..