• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
হেডলাইন:
মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপ: তড়িঘড়ি করে কলেজের চুরি করা জমি ফেরত দেয়ার চেষ্টা অধ্যক্ষের লগি-বৈঠা তাণ্ডবের ২০ বছর: পাটগ্রামে জামায়াতের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সভা পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামালসহ ২ ডাকাত গ্রেফতার দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ মহালছড়ি গৌতম বুদ্ধ বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত বাঘাইছড়িতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা

শাহীন মন্ডল বিশেষ সংবাদদাতা: / ৬৮ দেখেছেন
আপলোড : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এতে গণেশ, লক্ষ্মী ও দুর্গার বাহন সিংহের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা যায়, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। কাজ শেষ করতে রাত প্রায় ২টা বেজে যায়। এ সময় কারিগরের সঙ্গে আরও চার জন মন্দিরে উপস্থিত ছিলেন। কাজ শেষে প্রতিমাগুলো ঢেকে রেখে তাঁরা বাড়ি ফিরে যান। সকালে মন্দিরে এসে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, রাত ২টা পর্যন্ত তাঁরা মন্দিরে ছিলেন। কারিগর অধীর বিশ্বাস প্রতিমা তৈরির কাজ করছিলেন। কাজ শেষ হওয়ার পর প্রতিমাগুলো ঢেকে রেখে সবাই বাড়ি ফিরে যান। সকালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। ঘটনা স্থলে যেয়ে দেখে প্রতিমা ভাঙা। তাঁদের ধারণা, রাত ২টার পর এ ঘটনা ঘটেছে।

কৌশিক বিশ্বাস বলেন, দুর্গাপূজা সামনে রেখে এমন ঘটনায় তাঁরা আতঙ্কিত। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে দীর্ঘদিন ধরে ওই এলাকায় তাঁরা চাপের মুখে রয়েছেন বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

আরও পড়ুন  জবির ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড.শহীদ কাদের চৌধুরী

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারোয়ার বলেন, রাত ২টা পর্যন্ত মন্দিরে লোকজন ছিলেন। এরপর ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

দুর্গাপূজার আগে মন্দিরে প্রতিমা ভাঙচুরের এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..