• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
হেডলাইন:
বরিশালে জেলেপল্লীর মৎস্যজীবীদের মানবেতর জীবনযাপন: বিকল্প কর্মসংস্থানের দাবি আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত  বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক-৩ রাজপথ থেকে Wrexham University’র মঞ্চ, MSc অর্জনের পরও ‘জয় বাংলা’ স্লোগানে তানভীর প্রেম দ্রোহের কবি রবি ডাকুয়ার সাড়া জাগানো কবিতা – “এখনই থেমে গেলে কেন?” সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৭ হাজার টাকা জরিমানা মাগুরায় বিএনপি নেতা মশিউর হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার মানবতার সেবায় মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন যাত্রা খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেফতার নজরুল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

মিরু হাসান, বগুড়া প্রতিনিধি: / ১৩ দেখেছেন
আপলোড : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

বগুড়া সদর উপজেলায় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর ) বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর উত্তরপাড়া এলাকার জুয়েল স্টোর নামের একটি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বগুড়ার বৃন্দাবন দক্ষিণপাড়ার মো. রেহান মন্ডলের ছেলে মো. আল আমিন (২৭), মাটিডালি ফকিরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. সুমন (৩২) এবং ঝোপগাড়ী ভুরেরপাড়ার মো. করিম আলীর ছেলে মো. কোরবান আলী (৩৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ। অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। জব্দ করা গাঁজাসহ আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, ‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’-এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ঠাকূরগাঁও-১ আসনে উপ- নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনি সরঞ্জাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..