• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
হেডলাইন :
বোয়ালমারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, হত্যাচেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ; ১৬ জনের নামে মামলা আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয় সভা ও ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জুড়ীতে পোষা হাতির মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরায় খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শিগগিরই উদ্বোধন হবে-ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি সুন্দরবনে জোংড়া খাল এলাকায় বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ

নবীনগরে সহকারী প্রকৌশলী কে বাঁশ নিয়ে দৌড়ানি ঠিকাদারের

মোঃ জাবেদ আহমেদ জীবন ব্রাহ্মণবাড়ীয়া / ১১ দেখেছেন
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে
কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার,
তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর জন্য ধাওয়া দিলেন লোকমান হোসেন নামে এক ঠিকাদার। দৌড়ে গিয়ে কোন রকমে রক্ষা পেলেন ওই সরকারি কর্মকর্তা। একজন সরকারি কর্মকর্তার ওপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, এ ঘটনায় ঐ ঠিকাদার কে আটক করতে বলেছেন নবীনগর আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মান্নান এমপি,
​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১৩ এপ্রিল সোমবার দুপুরে শিবপুরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের সাথে কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে লোকমান হোসেন একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন এবং অশালীন গালমন্দ করতে থাকেন।
এই ঘটনায় গোটা নবীনগরে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, নবীনগরের ইতিহাসে একজন সরকারি কর্মকর্তাকে মারধর করতে দাওয়া দেওয়ার মতো কলঙ্কজনক ঘটনা আগে কখনো ঘটে নাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশকে কঠোরভাবে আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
একাধিকবার মুঠোফোন করেও বক্তব্য পাওয়া যায়নি, লোকমান হোসেনের ফোনটি বন্ধ পাওয়া যায়।
অভিযোগ রয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই লোকমান হোসেন। সেই দাপট দেখিয়ে এখনো তিনি তার প্রভাব বিস্তার করে চলছেন। তার নামে পরিচালিত ‘মেসার্স লোকমান হোসেন’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এলজিইডি (LGED)-এর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যা নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ধীরগতির কারণে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গাফিলতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এবং যথাসময়ে প্রকল্পের কাজ শেষ না করায় চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ।এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান উপ সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন..